বিবরণ
MK500 ৫-ইন-১ মোবাইল গেমিং কম্বো
মোবাইলে PUBG, Free Fire বা COD Mobile খেলার সময় আঙুলের বদলে কীবোর্ড আর মাউস ব্যবহার করার সম্পূর্ণ সেটআপ। বক্সেই সবকিছু আছে, আলাদা করে কিছু কিনতে হবে না।
বক্সে যা আছে
- সিঙ্গেল হ্যান্ড গেমিং কীবোর্ড: ৩৫ কী, RGB ব্যাকলাইট, মেমব্রেন সুইচ, পাম রেস্ট
- RGB গেমিং মাউস: অপটিক্যাল সেন্সর, সর্বোচ্চ ৬৪০০ DPI
- M1 Pro কনভার্টার: Bluetooth ৫.০
- ফোন স্ট্যান্ড: ফিক্সড অ্যাঙ্গেল, খেলার সময় ফোন নড়ে না
- গেমিং মাউসপ্যাড: অ্যান্টি স্লিপ রাবার বেস
- ১.৫ মিটার ডুয়াল পোর্ট পাওয়ার কেবল
কেন কীবোর্ড আর মাউস
মাউস দিয়ে এইম করা টাচের চেয়ে অনেক দ্রুত ও নিখুঁত, আর কীবোর্ডে মুভমেন্ট, জাম্প, ক্রাউচ, স্কোপ, রিলোড সবই আলাদা কী-তে বসানো যায়। কীবোর্ডটি একহাতে ধরার মাপে বানানো, তাই ডান হাতে মাউস নাড়ানোর জায়গা বেশি থাকে। বড় পাম রেস্ট থাকায় ঘণ্টার পর ঘণ্টা খেললেও হাত ব্যথা করে না।
সেটআপ
কীবোর্ড ও মাউসের USB কেবল কনভার্টারে লাগান, কনভার্টারে পাওয়ার দিন, তারপর ফোনের ব্লুটুথ থেকে কনভার্টারটি জোড়া লাগিয়ে গেমে একবার কী ম্যাপ করে নিন। ফোনে কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না, রুটও লাগে না। খেলার সময় কনভার্টার দিয়েই ফোন চার্জ হয় (৫V / ১.৫A)।
কোন ফোনে চলবে
Android ফোনে সরাসরি চলে। iPhone-এ iOS ১৩.৩ পর্যন্ত সাপোর্ট করে, তার পরের ভার্সনে চলবে না। অর্ডারের আগে ফোনের মডেল জানালে আমরা কনফার্ম করে দেব।
ওয়ারেন্টি ও ডেলিভারি
MobGame থেকে ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে কুরিয়ারের সামনে বক্স খুলে দেখে তারপর টাকা দেবেন।








রিভিউ
There are no reviews yet.