পণ্য হাতে পাওয়ার সময় এবং তার পরের কয়েক দিনে আপনার কী কী অধিকার আছে, তা নিচে দেওয়া হলো।
ডেলিভারির সময় চেক করার সুযোগ
কুরিয়ারের সামনেই বক্স খুলে দেখে নিতে পারবেন। বক্সে কোনো জিনিস কম থাকলে, ভুল পণ্য এলে বা ভাঙা অবস্থায় এলে তখনই ফেরত দিতে পারবেন, কোনো টাকা দিতে হবে না।
৭ দিনের রিপ্লেসমেন্ট
- ডেলিভারির তারিখ থেকে ৭ দিনের মধ্যে ম্যানুফ্যাকচারিং ত্রুটি ধরা পড়লে পণ্যটি বদলে দেওয়া হবে।
- রিপ্লেসমেন্ট পেতে হলে পণ্য, বক্স ও সব অ্যাকসেসরিজ সম্পূর্ণ অবস্থায় থাকতে হবে।
- প্রথমে আমাদের ফোন করে সমস্যাটি জানাবেন; আমরা কীভাবে পাঠাতে হবে তা বলে দেব।
যেসব ক্ষেত্রে রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়
- পানিতে ভেজা, পুড়ে যাওয়া বা ইচ্ছাকৃত ক্ষতি।
- ব্যবহারকারীর ভুলে কেবল ছিঁড়ে যাওয়া বা কনভার্টারের পোর্ট ভেঙে যাওয়া।
- শুধু পছন্দ হয়নি, এই কারণে ব্যবহার করা পণ্য ফেরত নেওয়া হয় না।
টাকা ফেরত
ক্যাশ অন ডেলিভারিতে পণ্য না নিলে কোনো টাকাই দিতে হয় না। অগ্রিম পেমেন্ট করার পর আমাদের পক্ষ থেকে পণ্য পাঠানো সম্ভব না হলে, অগ্রিম দেওয়া সম্পূর্ণ টাকা ৩ কর্মদিবসের মধ্যে যে নম্বর থেকে পাঠিয়েছিলেন সেই নম্বরে ফেরত দেওয়া হবে।
ডেলিভারি চার্জ
ঢাকার ভিতরে ৳৮০, ঢাকার বাইরে ৳১৩০। রিপ্লেসমেন্টের ক্ষেত্রে পণ্য ফেরত পাঠানোর কুরিয়ার খরচ ক্রেতাকে বহন করতে হয়; নতুন পণ্য আমরা নিজ খরচে পাঠাই।
যোগাযোগ
ফোন: 01929-424017 | ইমেইল: order@mobgame.com