এই ওয়েবসাইট থেকে অর্ডার করলে নিচের শর্তগুলো প্রযোজ্য হবে।
অর্ডার ও কনফার্মেশন
- অর্ডার দেওয়ার পর আমাদের প্রতিনিধি আপনার দেওয়া নম্বরে ফোন করে অর্ডারটি কনফার্ম করবেন।
- ভুল বা অসম্পূর্ণ ঠিকানা, অথবা বারবার ফোন করেও যোগাযোগ করা না গেলে অর্ডার বাতিল হতে পারে।
- স্টক শেষ হয়ে গেলে বা দামে স্পষ্ট ভুল থাকলে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি; সেক্ষেত্রে অগ্রিম দেওয়া টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
দাম ও পেমেন্ট
- সব দাম বাংলাদেশি টাকায় এবং ডেলিভারি চার্জ আলাদা।
- ক্যাশ অন ডেলিভারি, অথবা বিকাশ/নগদে সম্পূর্ণ বা আংশিক (ডেলিভারি চার্জ) অগ্রিম পেমেন্ট করা যায়।
- অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে সঠিক ট্রানজেকশন আইডি দিতে হবে; যাচাই করার পর অর্ডার প্রসেস করা হয়।
ডেলিভারি
ঢাকার ভিতরে সাধারণত ২৪–৪৮ ঘণ্টা এবং ঢাকার বাইরে ২–৪ কর্মদিবস সময় লাগে। কুরিয়ার সার্ভিসের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতে দেরি হতে পারে।
পণ্য ব্যবহার
কনভার্টার একটি হার্ডওয়্যার ডিভাইস। এটি ব্যবহারে কোনো গেমের অ্যাকাউন্টে কী প্রভাব পড়বে তা সংশ্লিষ্ট গেম কোম্পানির নীতির উপর নির্ভর করে এবং সেই নীতি সময়ে সময়ে বদলাতে পারে। এই বিষয়ে MobGame কোনো দায় নেয় না।
যোগাযোগ
ফোন: 01929-424017 | ইমেইল: order@mobgame.com